কলকাতা, ২৬শে এপ্রিল—বি জে পি রাজ্যের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যকেই আক্রমণ করছে। একইসঙ্গে আবার তৃণমূল এবং বি জে পি-কে অপরের পরিপূরক হিসাবে কাজ করে রাজনৈতিক মেরুকরণেরও চেষ্টা করছে। বুধবার সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে একথা বলা হয়েছে। এদিনই পার্টির রাজ্য কমিটির দুদিনের সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন বিমান বসু। সভায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিক বিশ্লেষণ পেশ করেছেন রাজ্য সম্পাদক সূর্য মিশ্র। রাজ্য কমিটি বলেছে, এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে, গণতন্ত্র রক্ষায়, সরকারের দুর্নীতির বিরুদ্ধে, জীবন-জীবিকা রক্ষায় সর্বস্তরে শক্তিশালী আন্দোলন গড়ে তোলাই এই সময়ের জরুরি কর্তব্য।

গণশক্তি



CPI (M) CALLS: During the recent period various mass fronts of the CPI(M) have led popular struggles all across the country against the growing economic burdens on the people and against the sharpening communal polarisation. The Central Committee has decided to observe the second half of May during which period state committees of the CPI(M) will organise week long programmes of protest actions against the recent government decisions that are imposing immense hardships on the people. This will focus on: (a) The drastic reductions in the public distribution system allocations negating the Food Security Act. Sugar and kerosene have been withdrawn from the public distribution system. (b) The allocations for the rural employment guarantee scheme have been drastically reduced. The centre should provide adequate funds to the states for full hundred days of employment. (c) The drive towards privatisation is adversely affecting the already declining employment situation. This will also affect the meagre benefits that the SC/STs, OBCs and disabled receive from job reservation. Privatisation must be reversed. (d) The deepening agrarian distress can only be met by forcing the central government to implement the BJP’s electoral promise of guaranteeing a minimum support price to the farmers that equals 1.5 times the input costs. In the meantime, loan waivers may provide some immediate relief, but it is not a long term solution to the agrarian crisis and welfare of the Indian farmers. On these four issues the CPI(M) will organise a campaign and initiate popular struggles across the country.

রাজু মাহালী রঙের মিস্ত্রি। তাঁর স্ত্রী গীতা মাহালী। তিনি স্থানীয় ছোট চা বাগানে পাতা তোলেন। তাঁদের জীবনের এই দুটি সামান্য ভরসা। তাঁদের বাড়িতে মাটিতে বসে, কলাপাতায় দুপুরের খাবার খেলেন অমিত শাহ। মঙ্গলবার। দক্ষিণ কোটিয়াজোতের সেই ছোট বাড়িটির মাটির দাওয়া এদিন দুপুরে ফ্ল্যাশের ঝলকানিতে, উজ্বল আলোয় ভরে গেছিল বেশ কিছুক্ষণ। কিন্তু নকশালবাড়ির সেই বি জে পি কর্মীর সঙ্গে চা বাগানের হাল হকিকৎ নিয়ে কোনও কথা কি বলেছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। অমিত শাহ যখন দুপুরের খাবার, বৈঠক সেরে ছোট সভায় ভাষণ দিচ্ছিলেন, তখন সেই প্রশ্ন রাজু মাহালীকে জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা। রাজু মাহালী মনে করতে পারেননি।

গণশক্তি