SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Showing posts with label BARKATI. Show all posts
Showing posts with label BARKATI. Show all posts

Saturday, May 13, 2017

Maulana Noorur Rahman Barkati - বুধবার বরকতি দাবি করেছিলেন, ‘‘আমার বাবা ৫০ বছর টিপু সুলতান মসজিদের ইমাম ছিলেন। তিনি বরাবর গাড়িতে লাল বাতি ব্যবহার করেছেন। সেই প্রথা মেনে চলছি।’’ এ প্রসঙ্গে ধর্মতলার মোড়ে টিপু সুলতান মসজিদটি পরিচালনা করে প্রিন্স গোলাম মহম্মদ ওয়াকফ এস্টেট। এই এস্টেটের মোতায়াল্লি আনোয়ার আলি শাহ-র সাফ কথা— ‘‘বরকতি সাহেব অসত্য বলেছেন। তাঁর বাবা কখনওই কোনও গাড়িতে মসজিদে আসতেন না। তা ছাড়া টিপু সুলতান মসজিদ বরকতি সাহেবের পৈতৃক সম্পত্তিও নয়।’’

Shahi Imam of Kolkata’s Tipu Sultan Mosque, Maulana Noorur Rahman Barkati: ধর্মতলার মোড়ে টিপু সুলতান মসজিদটি পরিচালনা করে প্রিন্স গোলাম মহম্মদ ওয়াকফ এস্টেট। এই এস্টেটের মোতায়াল্লি আনোয়ার আলি শাহ-র সাফ কথা— লাল বাতি ব্যবহার নিয়ে বরকতি সাহেবের অনড় মনোভাব আদতে টিপু সুলতান মসজিদের সম্মানকেই ক্ষুণ্ণ করছে। টিপু সুলতানের ছোট ছেলে প্রিন্স গোলাম মহম্মদের বংশধর এই আনোয়ার আলি শাহ। তিনি বলেন, ‘‘এস্টেট পরিচালন সমিতি ১৯৮৯ সালে বরকতি সাহেবকে টিপু সুলতান মসজিদের ইমাম নিযুক্ত করে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন মসজিদের মধ্যে নানা অনৈতিক কাজ করে চলেছেন বরকতি।’’ তাঁর কথায়, বরকতির এ-হেন আচরণ গোটা দেশের কাছে এই মসজিদের ভাবমূর্তি ধুলোয় মিশিয়েছে। আনোয়ারের অভিযোগ, ‘‘মসজিদ চত্বরের মধ্যে তাঁর জন্য একটি ঘর বরাদ্দ করা হয়েছে। কিন্তু ওই ঘরটি তিনি একটি রাজনৈতিক দলের দফতরে পরিণত করেছেন।’’ মোতোয়াল্লি জানান, চলতি বছরের গোড়াতেই প্রথমে শো-কজ করার পরে বরকতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এস্টেট কমিটি। আনোয়ার বলেন, ‘‘কিন্তু বহিষ্কারের চিঠি পেয়েও গায়ের জোরে মসজিদে রয়েছেন বরকতি।’’

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ইমাম নুর-উর রহমান বরকতি যে ভাবে গাড়িতে লাল বাতি ব্যবহার করছেন, তাতে ক্ষুব্ধ টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষ। শুধু লাল বাতি ব্যবহারই নয়, নানা রাজনৈতিক বিষয়ে বরকতি যে সব মন্তব্য করছেন ও ফতোয়া দিচ্ছেন, তারও দায় নিচ্ছেন না টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষ।