PNB Case: Court Issues Non-Bailable Warrants Against Nirav Modi, Mehul Choksi - The Wire
This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Tuesday, April 10, 2018
Friday, April 6, 2018
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রাজ্য জুড়ে আক্রান্ত বামফ্রন্ট-সহ বিরোধীদলের প্রার্থীরা। বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র তুলতে বাধা দিচ্ছে, জমা দিতে বাধা দিচ্ছে, মারধর করে ফিরিয়ে দিচ্ছে। প্রশাসনিক প্রশ্রয়ে নজিরবিহীন আক্রমণ চলছে। এর প্রতিবাদে বামফ্রন্ট এবং সহযোগী রাজনৈতিক দলগুলিক আজ দুপুর ২টো থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন। এই অবস্থান বিক্ষোভে উপস্থিত আছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্য মিশ্রসহ বামপন্থী দলগুলির নেতৃবৃন্দ।
Thursday, April 5, 2018
সন্ত্রাস আছে। একই সঙ্গে প্রবল ভাবে আছে সন্ত্রাস উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দেওয়ার সাহসও। জেলায় জেলায় তৃণমূলের বি ডি ও অফিস ঘেরাও, প্রার্থীদের মারধর, হুমকি আর ভয় দেখানো একমাত্র চিত্র নয়। বুধবার রাজ্যের একাধিক জেলায় তৃণমূলের চোখে চোখ রেখে সাহসের সঙ্গে লালঝান্ডা নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বামফ্রন্ট প্রার্থীরা।
পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়ার শুরুতেই যেভাবে মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, তা রুখতে অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানালো রাজ্য বামফ্রন্ট। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমার শুরুর দিন থেকে বিরোধী প্রার্থীদের ওপর বেপরোয়া আক্রমণ, মারধর করা, বি ডি ও অফিস ঘিরে রাখা, মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটছে। এর মধ্যে দিয়ে শাসকদলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছে দেশের সাংবিধানিক অধিকার। বুধবার রাজভবনে গিয়ে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আক্রান্ত সাংবিধানিক অধিকার রক্ষায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। পরে রাজভবন থেকে বের হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের মধ্যে দিয়ে পছন্দ-অপছন্দের প্রার্থীদের বেছে নেন মানুষ। সংবিধান সেই অধিকার দিয়েছে। প্রার্থীরা যদি মনোনয়নপত্রই জমা দিতে না পারেন তাহলে মানুষ কিভাবে পছন্দ-অপছন্দের প্রার্থী বাছবেন? মানুষ যদি প্রার্থী বাছাইয়ের নির্বাচনী অধিকার না পান তাহলে সংবিধান আক্রান্ত হয়। তাই রাজ্যপালকে সংবিধান রক্ষায় হস্তক্ষেপের দাবি রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপালের সক্রিয়তা নিয়ে শাসকদল যে অভিযোগ করেছে তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তার প্রতিক্রিয়ায় বিমান বসু বলেছেন, সংবিধানের কোনো ধারা যদি আক্রান্ত হয়, মানুষের অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে সংবিধান রক্ষায় রাজ্যপালের ভূমিকা থাকে। তাই সাংবিধানিক অধিকার রক্ষায় রাজ্যপালের হস্তক্ষেপের দাবি বামফ্রন্টের পক্ষ থেকে করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্যপালের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, সাংবাদিকরা তা জানতে চাইলে বিমান বসু বলেছেন, পুলিশ প্রশাসন যদি না পারে, রাজ্যের নির্বাচন কমিশন যদি ঠুঁটো জগন্নাথ হয়ে থাকে, তাহলে অবাধ নির্বাচন কীভাবে হবে? ২০১৩সালে ঠিক একই অবস্থা হয়েছিল। তখন রাজ্য প্রশাসন চাইলেও, রাজ্য নির্বাচন কমিশনার মানেনি। তাই তিনি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন। বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যপালকে এইসব পরিস্থিতির কথা জানানো হয়েছে।
শাসকদলের হিংস্র তাণ্ডবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে তৃতীয় দিনও রক্তাক্ত হলো। আক্রান্তের পরিসর আরও বাড়ল। বুধবার এমন মনোনয়ন পর্বেই বাঁকুড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে একজন বিজেপি প্রার্থীর মৃত্যু হয়েছে। এদিকে তৃণমূলী দুষ্কৃতীদের হামলায় এদিন রাজ্যের একাধিক জেলাতেই আক্রান্ত হলেন সংবাদমাধ্যমের কর্মীরা। কয়েকজন সাংবাদিককে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। সংবাদমাধ্যমের কর্মীদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর চলেছে। কোচবিহার, পূর্ব বর্ধমান, হাওড়া প্রভৃতি জেলাতেই ব্লক অফিসগুলিতে এমন নৃশংস হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। তবে হামলাকারী তৃণমূলী ভৈরববাহিনীকে এদিন পালটা প্রতিরোধের মুখেও পড়তে হয়।
Bengal’s Fascist Godmother of West Bengal ordered her armed goons not to allow any opposition candidate to file nomination papers for the 3-Tier Panchayat Election. The goons remain present inside and outside Panchayat Block Offices in with revolvers, swords, hammers, iron rods, cycle chains & other lethal weapons to stop the opposition candidates from filing nomination papers.
Subscribe to:
Posts (Atom)
