SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 10, 2020

শনিবার দিল্লির একটি আদালত থেকে জামিন পাওয়ার পর মহা আড়ম্বরে স্বাগত জানানো হলো শাহিনবাগে নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশের সামনে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত কপিল গুজ্জর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাকে স্বাগত জানানোর ভিডিও। গত ১লা ফেব্রুয়ারি শাহিনবাগের জনসমাগম পূর্ণ এলাকায় আগ্নেয়াস্ত্র থেকে শূন্যে দুই রাউন্ড গুলি ছোঁড়ে কপিল গুজ্জর। সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করে তাকে। দিল্লি পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন "জয় শ্রী রাম" ধ্বনি এবং "এই দেশে শুধু হিন্দুদের দাবি মানা হবে, আর কারো নয়" বলেছিলেন কপিল গুজ্জর। শনিবার দিল্লির একটি আদালতে ২৫ হাজার টাকার বন্ডে জামিন পান তিনি।

জামিনে মুক্তি পেতেই শাহিনবাগের বন্দুকবাজ কপিল গুজ্জরকে রাজকীয় সম্বর্ধনা - People's Reporter