SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 27, 2020

এতদিন সবাই জানতো চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে এবার চাঞ্চল্যকর দাবি করলেন ইতালির এক চিকিৎসক। তার দাবি, চীনের অনেক আগেই ইতালিতে ছড়িয়ে পড়েছিল প্রাণঘাতী এই ভাইরাস। মিলানের মারিও নেগরি ইনস্টিটিউট ফর ফার্মাকোলজিক্যাল রিসার্চ—এর অধ্যক্ষ জুসেপ্পে রেমুজ্জি নামে ওই চিকিৎসক তার দাবির পেছনে বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছেন। আর তার এমন বিস্ফোরক মন্তব্য ফলাও করে ছেপেছে চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস, সিসি টিভিসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যম। অধ্যক্ষ জুসেপ্পে রেমুজ্জি বলেন, ‘চীনে ছড়িয়ে পড়ার আগে ডিসেম্বরে এমনকি নভেম্বরেই অপরিচিত নিউমোনিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে আসতে থাকেন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন বয়স্ক রোগী।’

চীনের অনেক আগেই করোনা ছড়িয়েছিল ইতালিতে! – Dainik Amader Shomoy