This Blog is about the democratic movements in India. Its only aim and objective is to fight against the anti-people policies of the ruling class.
SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS
RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS
(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)
Thursday, March 5, 2020
ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতকে একটি ফ্যাসিবাদী হিন্দুরাষ্ট্রে পরিবর্তন করতে চাইছে আরএসএস। অথচ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁরা সমাজের সমস্ত অংশের মানুষকে নিয়ে দেশকে একটি আধূনিক, সমৃদ্ধশালী ভারত হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। আজ আরএসএস-বিজেপি তার বিপরীতদিকে ভারতকে নিয়ে যেতে চাইছে। দেশকে এবং সংবিধানকে রক্ষা করার লক্ষ্যেই আমাদের এই আক্রমণকে প্রতিহত করতে হবে। বৃহস্পতিবার পাঞ্জাবের লুধিয়ানা জেলার আইতিয়ানা গ্রামে ভাকরা নাঙ্গাল কর বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে এক জনসভায় একথা বলেন সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পঞ্চাশের দশকের মাঝামাঝি পাঞ্জাবের কংগ্রেস সরকার নবগঠিত ভাকরা নাঙ্গাল প্রকল্পের সেচের জলে কর বসানোয় কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ঘনিয়ে ওঠে। ১৯৫৯-এ এই আন্দোলন তুঙ্গে উঠে গোটা দেশে ইতিহাস সৃষ্টি করে। ইয়েচুরি সেকথা স্মরণ করেন এদিনের সভায়।
Labels:
SITARAM YECHURY































