SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 27, 2020

গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ তারিখ সন্ধ্যা পর্যন্ত ৬০০ অতিক্রম করে গেছে। গতকালের সাথে যুক্ত হয়েছে আরো ৬০ জনের বেশি নতুন আক্রান্ত। ২৪ তারিখ রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন ২৫ মার্চ মধ্য রাত থেকে টানা ২১ দিন গোটা দেশ জুড়ে চলবে লকডাউন । ‘করোনা’ ঠেকাতে এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল নিঃসন্দেহে। কিন্তু প্রশ্ন উঠছে যে এর জন্য দেশের অধিকাংশ মানুষের নিত্যদিনের ন্যূনতম বেঁচে থাকার রসদের জোগান হবে কোথা থেকে। রবিবার থেকেই কমবেশি দেশের অধিকাংশ রাজ্যের বেশিরভাগ জেলায় পূর্ণ বা আংশিক লকডাউন লাগু হয়েছিল। PLFS (Periodic Labour Force Survey) 2017-18 রিপোর্ট অনুসারে এদেশের মোট কর্মক্ষেত্রে যুক্ত মানুষের সংখ্যা ৩৭.২ কোটি। আজীম প্রেমজী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালে করা একটি নিরীক্ষা অনুসারে দেশের মোট শ্রমশক্তি ৪৬.৫ কোটি। ভারত সরকারের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আইএলও বা আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব অনুসারে ২০১৮ সালে ভারতের মোট শ্রমশক্তির ৪৩.৯% যুক্ত ছিল কৃষিক্ষেত্রের সাথে - সংখ্যার হিসাবে ২০.৪ কোটি মানুষ। বাকি ২৬.১ কোটি মানুষ যুক্ত কৃষি বহির্ভূত কাজে । এই দেশ জোড়া লকডাউনের মধ্যেই দুর্ভিক্ষের অশনিসঙ্কেত নেই তো কোথাও ?

21 Days of Lockdown to Curb Corona but The Fear of Famine Looms Large – CPI(M)