SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 10, 2020

গতকালই প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিশিয়ে চারটি বড় ব‌্যাংক চালু হবে ১ এপ্রিল থেকে। এ ব্যাপারে অবশ্য গত আগস্টেই ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংযুক্তিকরণের পরিকল্পনা জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বৃহস্পতিবারই কেন্দ্র সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের নারাজ অবস্থান ব্যক্ত করেছে অল ইন্ডিয়া ব্যাংক এম্প্লইয়স অ্যাসোসিয়েশন(এআইবিইএ) ও অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন(এআইবিওএ)। কেন্দ্র সরকারের ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের বিরোধিতায় আগামী ২৭ মার্চ এই দুই সংগঠনের পক্ষে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবিইএ জেনারেল সেক্রেটারি সি এইচ ভেনকাটাচালাম জানান, চলতি মাস জুড়ে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। পালন করা হবে ব্যাংক ধর্মঘটও। তিনি বলেন, যে ব্যাঙ্ক সংযুক্তিকরণের কথা বলা হচ্ছে তাতে এটা স্পষ্ট এলাহাবাদ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, অন্ধ্র ব্যাঙ্ক, করপোরেশন ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তার দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা আমাদের দেশের তুলনায় কম। তা সত্ত্বেও সেখানে আমাদের দেশে থেকে ব্যাংকের সংখ্যা বেশি। কিন্তু কেন্দ্র সরকার বলছে আমাদের দেশে ব্যাংকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এই দাবি মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত, ব‌্যাংকগুলির পরিচালন ব্যবস্থা আলাদা। এগুলিকে এক ছাদের তলায় আনতে আধিকারিকদের নিয়ে মোট ৩৪টি কমিটি গঠন করেছিল কেন্দ্র। ব‌্যাংকগুলির নিজস্ব পরিচিতি গড়ে তুলতে নাম ও লোগোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয় সেই আলোচনায়। গত বছর আগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের মুষড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কুড়ির বেশি টোটকা দিয়েছিলেন। তার পরই ১০টি ব্যাঙ্ককে মিশিয়ে দিয়ে চারটি বড় ব‌্যাংক গঠনে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেই সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, প্রতিটি ব‌্যাংককেই আর্থিক সাহায্য করবে সরকার। এর জন্য মোট ৫৫,২৫০ কোটি টাকা খরচ হবে। এই ব‌্যাংক সংযুক্তিকরণের ফলে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব‌্যাংক কমে হবে ১২টি। প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণ, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাঙ্ক, কানাড়া ব্যাংকের সঙ্গে সিন্ডিকেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকের স

কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ২৭ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক ব্যাঙ্ক ইউনিয়নের - People's Reporter