SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 10, 2020

ইয়েস ব‍্যঙ্কের বর্তমান এই পরিস্থিতির জন্য কেন্দ্রের বিজেপি সরকারের দিকেই অভিযোগের আঙুল তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। ক্ষতিগ্রস্ত এই ব‍্যাঙ্ককে বাঁচাতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাও "উদ্ভট" বলে মনে করছেন তিনি। আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা পি চিদম্বরম প্রশ্ন করেন, ইয়েস ব‍্যাঙ্কের এই ভরাডুবির জন্য রিজার্ভ ব্যাঙ্ক বা সরকারের কি ভূমিকা নেই? ২০১৪ সালের মার্চ‌ মাসে ব‍্যাঙ্কের অনাদায়ী ঋণ ছিল ৫৫ হাজার কোটি টাকা। ২০১৯ সালে তা বেড়ে হয়েছে ২ লক্ষ ৪১ হাজার কোটি টাকা। পাঁচ বছরে চার গুণ বেড়েছে অনাদায়ী ঋণ। কোন কমিটি এই বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করেছেন? এরপর কেন্দ্র সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, "বিজেপি সরকারের নজরদারিতে ইয়েস ব‍্যাঙ্কের এই বিপর্যয় ঘটেছে।" ইয়েস ব‍্যাঙ্ক বাঁচাতে ব‍্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত ঘোষণা করেছে এসবিআই। এই সিদ্ধান্ত প্রসঙ্গে চিদম্বরম বলেন, "বাজারে ইয়েস ব‍্যাঙ্কের শেয়ার মূল্য এখন শূন্য। অথচ শেয়ার পিছু ১০ টাকা মূল্যে ইয়েস ব‍্যাঙ্কের শেয়ার কিনতে চাইছে এসবিআই।‌ কি ভেবে এসবিআই এই সিদ্ধান্ত নিয়েছে আমি বুঝতে পারছি না।‌ এইভাবে এলআইসি-কে বাধ‍্য করা হয়েছিল আইডিবিআইয়ের শেয়ার কিনতে।" প্রসঙ্গত, বৃহস্পতিবার ইয়েস ব‍্যাঙ্কের ওপর স্থগিতাদেশ জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সরকারি নির্দেশ অনুসারে, আগামী ৩রা এপ্রিল পর্যন্ত এই ব্যাঙ্কের সেভিংস বা কারেন্ট বা কোনো অ্যাকাউন্ট থেকে ৫০ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। ব্যতিক্রমী কারণ হিসেবে চিকিৎসা খরচ, উচ্চশিক্ষার খরচ, বিয়ে অথবা অন্যান্য অনুষ্ঠান বা কোনো বিপর্যয়ের ঘটনাকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইয়েস ব্যাঙ্ক: পাঁচ বছরে চার গুণ বেড়েছিল অনাদায়ী ঋণ, কে অনুমোদন করেছিল এই বিপুল ঋণ, প্রশ্ন চিদাম্বরমের - People's Reporter