SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 12, 2020

বিশ্ব বাজারে অশোধিত তেলের দরে ‘রেকর্ড’ পতন ঘটল। গত তিন দশকের মধ্যে অশোধিত তেলের দাম শতাংশ হিসাবে এক দিনে এতটা পড়েনি। এর ফলে দেশের বাজারে পেট্রল-ডিজেলের দর আরও কমবে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা ঘিরে আর্থিক মন্দার আশঙ্কায় অশোধিত তেলের দর কমছিলই। এই অবস্থায় দামে স্থিতিশীলতা আনতে গত সপ্তাহে বৈঠকে বসে ওপেক গোষ্ঠী ও রাশিয়া। কিন্তু বৈঠক ভেস্তে যায়। এ দিন বাজার খোলার পরে অশোধিত তেলের দর এক সময়ে প্রায় ৩১% পড়ে যায়, ব্যারেল প্রতি দাম হয় ৩১.০২ ডলার। পরে অবশ্য দাম কিছুটা উঠে ৩৬ ডলার ছাড়ায়। অনেকেই মনে করাচ্ছেন, তেলের বাজারে ২০১৪-২০১৬ সালের পরিস্থিতির কথা। তখন মূলত আমেরিকার অশোধিত তেলের বাজার দখল করার লক্ষ্যে বিশ্বের বৃহত্তম দুই তেল উৎপাদনকারী দেশ— সৌদি আরব ও রাশিয়া তেলের উৎপাদন বাড়ানোয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই-তৃতীয়াংশ পড়ে যায়। তার পর উৎপাদন ছাঁটাইয়ের জন্য তিন বছরের চুক্তি করে তারা। এ বারও উৎপাদন ছাঁটাই নিয়ে সহমত নয় ওপেক গোষ্ঠী এবং রাশিয়া।

Record fall in Global oil prices, Indian prices remain unaddressed – CPI(M)