SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 12, 2020

২০১৯ সালের সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ইন্দোনেশিয়ার একটি প্রদেশের কিছু এলাকার আকাশ পুরোপুরি লাল হয়ে গেছে, এমন কিছু ছবি ও ভিডিও। ভারতের অবস্থাও সংকট জনক। প্রতি বছরই ভারতের রাজধানী দিল্লিতে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগের মুখে জরুরি অবস্থা জারি হয়। বছরের কয়েকদিন স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। লোকজনকে ঘর থাকতে বলা হয় এবং হাসপাতালগুলোতে হাজার হাজার রোগী ভিড় করে শ্বাসজনিত রোগে। এইসবই ঘটছে দূষিত বাতাসের কারণে। দিল্লির বাতাস হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত। দিল্লিকে এখন বর্ণনা করা হয় ‘গ্যাস চেম্বার’ বলে। কিন্তু উত্তর ভারতে দিল্লিই একমাত্র নগরী নয় যেখানে বায়ু দূষণ এত মারাত্মক আকার নিয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত ছয়টি নগরীর পাঁচটিই উত্তর ভারতে। গত বছর গ্রীনপীসের এক সমীক্ষায় বলা হয়েছিল, বিশ্বের সবচেয়ে দূষিত ৩০টি নগরীর ২২টিই ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে মাত্রার দূষণকে গ্রহণযোগ্য বলে মনে করে, ভারতের নগরীগুলোতে দূষণের মাত্র তার চেয়ে অনেকগুণ বেশি। বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর ৭০ লাখ মানুষ অপরিণত বয়সে মারা যায়। দিল্লি এখন যে ধোঁয়াশায় ঢেকে আছে তার কারণে সেখানে মানুষের মধ্যে স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস, ফুসফুসের ক্যান্সার এবং আরও অনেক ধরণের ক্রনিক ফুসফুসের রোগ বেশি হারে হচ্ছে।

National Capital-‘Gas Chamber’ – CPI(M)