SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Tuesday, March 10, 2020

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএলের সম্পূর্ণ শেয়ার বিক্রির জন্য আজ দরপত্র আহ্বান করলো কেন্দ্র সরকার। বিপিসিএলে ভারত সরকারের ৫২.৯৮ শতাংশ শেয়ার রয়েছে। আগামী ২ মে-র মধ্যে বিপিসিএল-এর জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) জমা দেওয়া যাবে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত আগ্রহী ক্রেতারা এই বিষয় তথ্য সংগ্রহ করতে পারবেন। দরপত্রের নথিতে বিনিয়োগ ও পাবলিক সম্পদ ব‍্যবস্থাপনা অধিদপ্তর (ডিআইপিএএম) জানিয়েছে, ভারত সরকার বিপিসিএলে তার সমগ্র শেয়ারহোল্ডিং বেসরকারিকরণের জন্য প্রস্তাব করছে। বিপিসিএলের মোট ইক‍্যুইটির ৫২.৯৮ শতাংশ বা ১১৪.৯১ কোটি শেয়ার আছে সরকারের কাছে। কেবলমাত্র নুমালিগড় তৈল শোধনাগারে বিপিসিএলের ৬১.৬৫ শতাংশ ইক‍্যুইটি বিক্রি করা হবে না। এই কৌশলগত বেসরকারিকরণ প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ ও সঠিকভাবে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সরকার তার পক্ষ থেকে পরামর্শদাতা হিসেবে ডেলয়েট তোচে তোহমাতসু ইন্ডিয়া এলএলপিকে নিয়োগ করেছে। জানা গেছে, বিপিসিএল কিনতে ইচ্ছুকদের আগ্রহ প্রকাশের তারিখে কমপক্ষে ১০ বিলিয়ন ডলারের নীট সম্পদ থাকতে হবে। চার আবেদনকারী কনসোর্টিয়াম তৈরি করেও দরপত্র জমা দিতে পারবেন, যেখানে মূল আবেদনকারীর কমপক্ষে ৪০ শতাংশ শেয়ার থাকতে হবে।

বিপিসিএল বিক্রির জন্য দরপত্র আহ্বান করলো কেন্দ্রীয় সরকার - People's Reporter