SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 5, 2020

বিচারপতি এস মুরলিধরকে মহা সমারোহে বিদায় সম্বর্ধনা জানালো দিল্লি হাইকোর্ট। আদালতে সমস্ত আইজীবী ও বিচারপতিদের উপস্থিতিতেই তাঁকে সম্বর্ধনা দিলেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল। আদালতের ‘কহিনুর’ বলে সম্মানিত করলেন দিল্লি হাইকোর্টের বার অ্যসোসিয়েশন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এস মুরলিধরের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের বক্তৃতায় বলেন ‘আমরা এই আদালতের অন্যতম দক্ষ এক বিচারপতিকে হারাচ্ছি, যার সঙ্গে আইনের যে কোনোও বিষয়ে আলোচনা করা যায় এবং সিদ্ধান্ত নেওয়া যায়।’ প্রসঙ্গত দিল্লি দাঙ্গায় ঘৃণা ভাষণের অভিযোগে তিন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এস মুরলিধর। তিনিই আদালত চত্বরে ওই বিজেপি নেতাদের ভাষণের ভিডিও চালিয়েছিলেন। ২৬ ফেব্রুয়ারির ওই রায় দানের এক ঘন্টা পরেই তার বদলির নোটিস পাঠায় কেন্দ্র। তারপরেই এই নিয়ে দেশজোড়া সমালোচনার মুখে পড়তে হয় বিজেপি সরকারকে। যদিও রুটিন বদলি বলে নিজেদের মুখ রক্ষার চেষ্টা করে মোদী সরকার। কিন্তু দেশের মানুষ এই বদলি প্রক্রিয়াকে মোটেই ভালো চোখে মেনে নেয়নি। বিচারপতি এস মুরলিধর তাঁর নিজের ভাষণে বলেন ‘যখন বিচারের বাদ্য বাজবে তা জোরেই বাজবে- সত্যের সঙ্গে তা বাজবে।’ বিচারপতির এস মুরলিধরের সততা আজ দেশের সর্ব প্রান্তে পৌঁছেছে। বিজেপি সরকার চেষ্টা করেও তা আটকাতে পারেনি। দিল্লি হাইকোর্ট থেকে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হয়ে যাচ্ছেন বিচারপতি এস মুরলিধর।

মহা সমারোহে বিচারপতি এস মুরলিধরকে বিদায় দিল দিল্লি হাইকোর্ট - Ganashakti Bengali