SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Thursday, March 5, 2020

দিল্লি দাঙ্গা নিয়ে আলোচনা করতে চাওয়ায় সাসপেন্ড কংগ্রেস সাংসদরা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দাবি গত তিনদিন ধরে তুমূল হৈ হট্টগোল হচ্ছে সংসদ ভবনে। তাতে সভার কাজ চালাতে অসুবিধে হচ্ছে। বিশেষ করে সোম ও মঙ্গলবারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন অধ্যক্ষর কথা শুনতে না চাওয়া ওই চেয়ারের অপমানের শামিল। দিল্লি দাঙ্গা নিয়ে আলোচনা চাইতেই বুধবারও কংগ্রেস সাংসদদের সঙ্গে একপ্রস্থ বাক বিতন্ডা চলে অধ্যক্ষর। সেই কারণেই বৃহষ্পতিবার সাত সাংসদকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন অধ্যক্ষ। সংসদ ভবনে সাংসদদের বিভিন্ন বিষয় নিয়ে সরব হওয়ার বিষয়ে আগেও বেশ কয়েকবার উষ্মা প্রকাশ করেছেন অধ্যক্ষ ওম বিড়লা। এদিন সাসপেনশনের তালিকায় রয়েছে রঞ্জন গগৈ, টিএন পারথপন, ডিন কুরিয়াকোস, বেন্নি বেহানাম ঠাকুর, রাজ মোহন উন্নিথান, গুরজিত সিং অউর্জলার মতো সাংসদদের নাম। অধ্যক্ষের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন সংসদে কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরি। বৃহষ্পতিবার তিনি বলেন ‘বিজেপি প্রতিশোধের রাজনীতি করছে। এবং লোকসভার অধ্যক্ষ এমনটা করতে পারেননা বিজেপি দল ওনাকে এটা করতে বাধ্য করছে। এটা এক ধরনের ডিক্টেটরশিপ’। দিল্লি দাঙ্গা নিয়ে আলোচনা করলে বেকায়দায় পড়বে বিজেপি সেই কারণে কংগ্রেসের শক্তিকে খর্ব করতেই এই কাজ করলেন অধ্যক্ষ ওম বিড়লা,দাবি তাঁর।

দিল্লি দাঙ্গা নিয়ে আলোচনা চাওয়ায় কংগ্রেসের ৭ সাংসদকে সাসপেন্ড করলেন লোকসভার অধ্যক্ষ - Ganashakti Bengali