SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 27, 2020

সংক্রমণ সীমান্ত মানে না। শ্রেণি মানে না। উনিশ শতকে কলেরার মহামারি এতটাই নাটকীয় মাত্রায় প্রাচীর ভেঙেছিল যে, জন্ম নিয়েছিল সরকারি নিকাশী ও স্বাস্থ্য আন্দোলনের। যে আন্দোলন এই একুশ শতকেও দস্তুরমতো জারি রয়েছে। এমনকি খোদ মার্কিনমুলুকে (মেডিকেয়ার ফর অল) পর্যন্ত। এই আন্দোলন সবার সুরক্ষার জন্য, না কি কেবলই অভিজাতদের জন্য— তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে আজও বিভিন্ন শ্রেণি ও সমাজ এতে আক্রান্ত হচ্ছেন। গরিব, মধ্যবিত্ত মানুষের সঙ্গেই আক্রান্ত হচ্ছে বিমানবন্দর ও লজিস্টিক্যাল ক্ষেত্র। একুশ শতক দেখছে ‘এক নব্য শ্রমিকশ্রেণি’কে। প্রশ্ন হলো, কে বাড়ি থেকে কাজ করতে পারবেন, কে পারবেন না! এই সামাজিক বিভাজন থেকেই প্রশ্ন, কে নিজেকে বিচ্ছিন্ন করে, অথবা কোয়ারেন্টাইনে রাখতে পারবেন, কে বা কারা (ইচ্ছে থাকলেও পেটের টানে) পারবেন না। যেমন নিকারাগুয়া (১৯৭৩), মেক্সিকো (১৯৯৫)-র ভূকম্পনকে বলা হয় ‘শ্রেণি-কম্পন’, তেমনই করোনার বিস্তার বেআব্রু করে চলেছে তার শ্রেণি চরিত্রকে।

নয়া উদার মহামারি – CPI(M)