SAVE WEST BENGAL FROM TRINAMOOL CONGRESS

RESIST FASCIST TERROR IN WB BY TMC-MAOIST-POLICE-MEDIA NEXUS

(CLICK ON CAPTION/LINK/POSTING BELOW TO ENLARGE & READ)

Friday, March 27, 2020

করোনা সংক্রমণ এবং পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য ব্যাবস্থাঃ কিছু জরুরী বিষয় নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ সারা দেশে ছড়িয়েছে। ভারত সরকারের তরফে শেষ ঘোষণা অনুযায়ী সারা দেশে লকডাউন জারি রয়েছে ১৪ এপ্রিল অবধি। আমাদের রাজ্যেও এই সংক্রমণ ছড়িয়েছে – তথ্য বলছে পশ্চিমবঙ্গে এখনো অবধি এই সংক্রমনে আক্রান্ত হয়েছেন ১০ জন ভারতীয় নাগরিক, সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন – এদের মধ্যে মারা গেছেন ১ জন (সুত্রঃ Official Website of Ministry of Health and Family Welfare, Government Of India)। চলতি মাসের ২ তারিখে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নির্দেশ পাঠানো হয় এই ব্যাপারে ব্যাবস্থা নিতে। সেই নির্দেশে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য উপযুক্ত মানের পিপিই (Personal Protective Equipment – Recommended for Safe Injection Practices and Respiratory-Cough Etiquette), N95-FFR (Negetivity at Apporoximately 95 Milliseconds Filtering Facepiece Respirator For Invsive Measures) মাস্ক এবং Sanitizer ব্যবহার করার কথা বলা হয়েছিল। সেই চিঠি পড়তে নিচের পিডিএফ ফাইল ডাউনলোড করুন।

Corona Infection In WB: Important Measures To Be Taken – CPI(M)